আমি
আমারই চেতনার রঙে পান্না হল সবুজ ,
চুনি উঠল রাঙা হয়ে ।
আমি চোখ মেললুম আকাশে ,
জ্বলে উঠল আলো
পুবে পশ্চিমে ।
গোলাপের দিকে চেয়ে বললুম ‘সুন্দর’ ,
সুন্দর হল সে ।
তুমি বলবে , এ যে তত্ত্বকথা ,
এ কবির বাণী নয় ।
আমি বলব , এ সত্য ,
তাই এ কাব্য ।
এ আমার অহংকার ,
অহংকার সমস্ত মানুষের হয়ে ।
মানুষের অহংকার – পটেই
বিশ্বকর্মার বিশ্বশিল্প ।
তত্ত্বজ্ঞানী জপ করছেন নিশ্বাসে প্রশ্বাসে ,
না , না , না—
না – পান্না , না – চুনি , না – আলো , না – গোলাপ ,
না – আমি , না – তুমি ।
ও দিকে , অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা
মানুষের সীমানায় ,
তাকেই বলে ‘আমি’ ।
সেই আমির গহনে আলো – আঁধারের ঘটল সংগম ,
দেখা দিল রূপ , জেগে উঠল রস ।
‘ না’ কখন ফুটে উঠে হল ‘হাঁ’ মায়ার মন্ত্রে ,
রেখায় রঙে সুখে দুঃখে ।
একে বোলো না তত্ত্ব ;
আমার মন হয়েছে পুলকিত
বিশ্ব – আমির রচনার আসরে
হাতে নিয়ে তুলি , পাত্রে নিয়ে রঙ ।
পণ্ডিত বলছেন—
বুড়ো চন্দ্রটা , নিষ্ঠুর চতুর হাসি তার ,
মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে
পৃথিবীর পাঁজরের কাছে ।
একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে ;
মর্তলোকে মহাকালের নূতন খাতায়
পাতা জুড়ে নামবে একটা শূন্য ,
গিলে ফেলবে দিনরাতের জমাখরচ ;
মানুষের কীর্তি হারাবে অমরতার ভান ,
তার ইতিহাসে লেপে দেবে
অনন্ত রাত্রির কালি ।
মানুষের যাবার দিনের চোখ
বিশ্ব থেকে নিকিয়ে নেবে রঙ ,
মানুষের যাবার দিনের মন
ছানিয়ে নেবে রস !
শক্তির কম্পন চলবে আকাশে আকাশে ,
জ্বলবে না কোথাও আলো ।
বীণাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে ,
বাজবে না সুর ।
সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে
নীলিমাহীন আকাশে
ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিততত্ত্ব নিয়ে ।
তখন বিরাট বিশ্বভুবনে
দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে
এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই -—
‘ তুমি সুন্দর’ ,
‘ আমি ভালোবাসি’ ।
বিধাতা কি আবার বসবেন সাধনা করতে
যুগযুগান্তর ধ’রে ।
প্রলয়সন্ধ্যায় জপ করবেন—
‘ কথা কও , কথা কও’ ,
বলবেন ‘বলো , তুমি সুন্দর’ ,
বলবেন ‘বলো , আমি ভালোবাসি’ ?
ME
The colours of my very consciousness make the emerald green,
And the ruby red as blood.
When I gazed upon the sky,
Light awoke across that firmament
From east to west.
I turned to the rose and said, ‘Beautiful!’
And so it was.
You may say this is all philosophy,
Hardly how poets are meant to speak.
I answer, this is truth,
That is why it is poetry.
This is my pride,
On behalf of all mankind.
The pride of man is the canvas
On which the Creator draws his strokes.
The philosopher recites with each breath,
Nay, nay, never –
Not emerald, nor ruby, nor light, nor rose,
Not me nor you.
The endless one who meditates on the edges of mankind
‘That is me.’
Within the depths of that me, darkness and light unite,
Beauty blossoms, pleasure awakens.
Illusion casting a spell to change nay into acceptance,
In every stroke, in each colour, in happiness and in pain.
Do not call this philosophy;
My mind rejoices
In the creation of the universal me
Brush in hand, palette filled with colour.
The wise have said –
That old moon, cruel and cunning its smile,
It creeps like a messenger of death
Closer each day to the ribs of this earth.
One day to pull on its seas and mountains so hard;
The records of time will show
A page filled with a new nothingness,
All accounts of day and night swallowed,
Man’s prowess will lose all pretence of immortality,
Our history wiped out
By the inky black of eternal night.
The day we leave this life
Our eyes will absorb all colour
Our minds will extract all feeling
From the world.
Energy will pulse through the sky
Yet there will be no light.
The musician’s fingers will dance in a silent court
Yet there will be no tune.
The Almighty will sit alone, his poetry silenced
In a sky bereft of blue
Counting numbers in impersonal existence.
No longer will it be heard across the universe
Further and further away in all the worlds
‘You are beautiful,
I love you.’
Will the Creator sit down once again
In meditation through the ages?
Saying on the eve of upheaval,
‘Speak, oh speak.’
Assuring, ‘You are beautiful,’
Asking, ‘Say, I love you.’
Just superb…… shared it on FB.
Beautiful!